৩১ অক্টোবর ১১ দলের তৃতীয় লংমার্চ 

ঢাকা ও মুন্সিগঞ্জ জেলা জামায়াতের দায়িত্বশীলদের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময়


১৩ অক্টোবর ২০২৬ ১৯:৪৫

৩১ অক্টোবর ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা ও মুন্সিগঞ্জ জেলার আমীর এবং বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে মতবিনিময় করেছেন লংমার্চ কমিটির আহ্বায়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় ৩১ অক্টোবরের লংমার্চ কর্মসূচি সামনে রেখে ঢাকা-মুন্সীগঞ্জের মাওয়া মহাসড়কে অভ্যর্থনা এবং প্রচার-প্রচারণাসহ কর্মসূচি বাস্তবায়নে সার্বিক প্রস্তুতি, ১১ দলের সাথে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে লংমার্চকেন্দ্রিক সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লংমার্চ বাস্তবায়ন কমিটির সদস্যদের মধ্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের আমীর মাওলানা মো. দেলোয়ার হোসাইন, মুন্সীগঞ্জ জেলা আমীর মাওলানা আ.জ.ম রুহুল কুদ্দুস, ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন, মুন্সীগঞ্জ জেলা সেক্রেটারি এ.কে. এম ফখরুদ্দীন রাজী, শ্রমিক কল্যাণের ঢাকা জেলা সভাপতি মো. হারুন অর রশীদ এবং মুন্সীগঞ্জ জেলা সভাপতি মো. খিদির আ. সালাম, ইসলামী ছাত্রশিবিরের মুন্সীগঞ্জ জেলা শাখা সভাপতি মো. রিফাত হোসাইন, বাইতুলমাল ও প্রচার সেক্রেটারি আসজাদ আব্দুল্লাহ এবং ছাত্রশিবিরের ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ মো. তুর্জ ও ঢাকা জেলা উত্তরের সভাপতি আলমগীর হোসাইন রাকিব।