মানবকল্যাণে নিবেদিত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে — মোহাম্মদ সেলিম উদ্দিন
১ জুলাই ২০২৬ ০৭:৩৪
৩০ জুন ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পূর্ব থানা শাখার উদ্যোগে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাতিরঝিল পূর্ব থানা আমির ও ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা, ৩০ জুন ২০২৬: বাংলাদেশ জামায়াতে ইসলামী হাতিরঝিল পূর্ব থানা শাখার উদ্যোগে রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হাতিরঝিল পূর্ব থানা আমির ও ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী-এর সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, “মানবকল্যাণে নিবেদিত একটি আদর্শ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও সামাজিক অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়তে নৈতিকতা, জবাবদিহিতা এবং ইনসাফভিত্তিক নেতৃত্ব প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও মানবসেবার মাধ্যমে একটি কল্যাণরাষ্ট্র বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার এবং কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য ও হাতিরঝিল অঞ্চলের পরিচালক হেমায়েত হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য আনোয়ার আজিজ, আজগর হোসাইন এবং মাওলানা মনিরুল ইসলাম।
সমাবেশে থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল, বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিপুলসংখ্যক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন। বক্তারা মানবিক মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।