রাবেয়া খাতুনের জানাজায় মুজিবুর রহমান এমপিসহ জামায়াত নেতৃবৃন্দ

তিনি মহিলাদের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন

২৯ জুলাই ২০২৬ ২০:২৪

মুহতারামা রাবেয়া খাতুনের জানাজার নামাজ গত ২৬ জুলাই রোববার বাদ এশা উত্তরা ১০নং সেক্টর মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা শামীম সাঈদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উপমহাদেশের প্রখ্যাত হাদীস বিশারদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট আলেমেদীন, অসংখ্য আলেম-ওলামার রুহানী উস্তাদ, সাবেক মন্ত্রী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বহু গ্রন্থপ্রণেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ রাহিমাহুল্লাহর প্রিয়তমা স্ত্রী মুহতারামা রাবেয়া খাতুন দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মুহতারামা রাবেয়া খাতুনের জানাজার নামাজ গত ২৬ জুলাই রোববার বাদ এশা উত্তরা ১০নং সেক্টর মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা শামীম সাঈদীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
জানাজাপূর্ব বক্তব্যে জামায়াত নেতৃবৃন্দ বলেন, মুহতারামা রাবেয়া খাতুনের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈ বোনকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে মহিলাদের মাঝে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আল্লাহ তায়ালা তার এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফেরদাউস নসিব করুন। অনন্ত সফরে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা এবং রহমতের ফেরেশতা দিয়ে সাহায্য করুন।
মরহুমার সন্তান, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সবরে জামিল আতা করুন। আমিন। প্রেস বিজ্ঞপ্তি।

অধ্যাপক মুজিবুর রহমান এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান

সম্পর্কিত খবর