টরন্টোতে ইকনা কানাডা বাংলা মহিলা শাখার পিকনিক


১০ আগস্ট ২০২৬ ১৯:৪২

টরন্টোতে ইকনা কানাডা বাংলা মহিলা শাখার পিকনিক

ফজল মুহাম্মদ। টরন্টো থেকে।

৯ আগস্ট রবিবার কানাডার মহানগর টরন্টো ডাউনটাউনের ঐতিহাসিক ক্যাবেজ টাউনে এক অন্যন্য পিকনিক অনুষ্ঠিত হয়ে গেল। কানাডার অন্যতম বৃহত্তম ইসলামী সংগঠণ ইসলামী সার্কেল অব নর্থ আমেরিকা (ইকনা) এর বাংলা ইউনিট মহিলা শাখা এই বনভোজনের আয়োজন করে। প্রায় শতাধিক মহিলা হিজাব পড়ে কানাডার এই ঐতিহাসিক রিভার ডেল ফার্মের পাদদেশে সুন্দর মনোরম পরিবেশে জমায়েত হোন। এবং মুখরোচক খাবার বিরানি, ঘরের তৈরী ঘাটি মাখনের মিষ্টি, তরমুজ, আর ছোলামুড়ি দিয়ে মেহমানদের আপ্যায়ণ করা হয়। ইকনা বাংলা ইউনিটের সভানেত্রী হাবিবা আক্তারের সুন্দর পরিচালনায় উক্ত পিকনিকে ইকনা বাংলা ইউনিটের মহিলা নেত্রীরা বেলুণ ফোটানো এবং ইসলামী কুইজ প্রতিযোগিতার আয়োজন করেন। ইকনা বাংলা ইউনিট ডাউনটাউন শাখার সালমা আফরোজ, আমাতুন্নেসা, মমতাজ ইসলাম রোখসানা জালাল এবং আমেনা চৌধুরী বিভিন্ন দায়িত্ব পালণ করেন। এবং ছোট মেয়েদের জন্যে মার্বেল দৌড় খেলার আয়োজন করা হয়।

ফজল মুহাম্মদ। টরন্টো থেকে

সম্পর্কিত খবর