জুলাই বিপ্লবকে ধারণ করতে চারুশিল্পী পরিষদের উদ্যোগ প্রশংসনীয় :অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির


৫ আগস্ট ২০২৬ ২০:০৫

৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্টস্যাকাল্টির অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির বলেন, জুলাই বিপ্লবে শিল্পীদের আঁকা ছবি গ্রাফিতির ভূমিকা আজ বিশ্বব্যাপী স্বীকৃত। জুলাই বিপ্লব ধারণ করতে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন একটি প্রশংসনীয় উদ্যোগ। এরমাধ্যমে শিশু-কিশোররা জুলাই বিপ্লবের ইতিহাস জেনে নতুন ইতিহাস তৈরির উপযোগী করে নিজেদের গড়ার সুযোগ পাবে।
তিনি ৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধানঅতিথির বক্তৃতায় এ কথা বলেছেন।
চারুশিল্পী পরিষদের সভাপতি ইব্রাহীম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাচিক শিল্পী শরীফ বায়েজীদ মাহমুদ, বিসিএ’র সভাপতি আবেদুর রহমান, দেশীয় সাংস্কৃতিক সংসদের সেক্রেটারী ড. মনোয়ারুল ইসলাম ও পরিষদের সেক্রেটারি মফাচ্ছির আহম্মদ ফয়েজী, মনিরুল ইসলাম, অভিভাবক ইয়াকুব আলী জুলমতী প্রমুখ ।
উল্লেখ্য, ২৪ জুলাই ২০২৬, রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে শতাধিক শিশু-কিশোরের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এ বর্ণিত অনুষ্ঠানের আয়োজন করেছিলো চারুশিল্পী পরিষদ। শিশু , ক ও খ এই ৩টি গ্র্রেুপে ৩১ টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ‍্যে রয়েছে নগদ অর্থ , ক্রেষ্ট ও সার্টিফিকেট ।- প্রেসবিজ্ঞপ্তি

৫ আগস্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবে আকরাম খাঁ অডিটোরিয়ামে চারুশিল্পী পরিষদের শিশু ও কিশোর-কিশোরীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে  অতিথিদের সাথে বিজয়ীরা

অধ্যাপক ড. মিজানুর রহমান ফকির ইব্রাহীম মন্ডল চারুশিল্পী পরিষদ