গুণীজন সংবর্ধনা

১১ জুলাই ২০২৬ ১৪:৩৭

১১ জুলাই  রাজধানী   মিরপুর পল্লবীতে “জিলবাব গজল ইনস্টিটিউট ” এর শুভ ‘উদ্বোধন’ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হলো। “সেলিব্রেটি তৈরির প্ল্যাটফর্ম ”—এই প্রত্যয়কে সামনে নিয়ে মিরপুরের পল্লবীতে ” অনুষ্ঠিত হলো দেশের অন্যতম সাংস্কৃতিক ইনস্টিটিউট “জিলবাব গজল ইনস্টিটিউটের বর্ণাঢ্য উদ্বোধনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের অন্যতম বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোজাম্মেল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, প্রখ্যাত চিত্রশিল্পী, কার্টুনিস্ট ও বিশিষ্ট ক্যালিগ্রাফার ইব্রাহিম মন্ডল,প্রখ্যাত কন্ঠশিল্পী ওবায়দুল্লাহ তারেক,বিশিষ্ট কণ্ঠশিল্পী জীবন চৌধুরী ও মিরপুর সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি ডাঃ ইয়াকুব বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিলবাব ড্রয়িং ক্লাবের পরিচালক বিশিষ্ট চিত্রশিল্পী ইব্রাহিম মন্ডল ।

বক্তারা তাঁদের বক্তব্যে জিলবাব গজল ইনস্টিটিউটকে সুস্থ সংস্কৃতি ও ইসলামিক বিনোদন চর্চার এক নতুন দিগন্ত হিসেবে উল্লেখ করেন। তারা জানান, এ ধরনের উদ্যোগ নতুন প্রজন্মকে সৃজনশীলতা, নৈতিকতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবশেষে ডাক্তার মোজাম্মেল হক চৌধুরী, চিত্রশিল্পী ইব্রাহীম মন্ডল,কণ্ঠশিল্পী জীবন চৌধুরী, ক্বারী ও কবি ইয়াকুব বিশ্বাসকে গুণীজন সংবর্ধনা স্মারক ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

সংস্কৃতি ও বিনোদন সাহিত্য