দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিজয়ের মাস ডিসেম্বর

৪০ দিনের কর্মসূচি ঘোষণা জামায়াতের


১৯ নভেম্বর ২০২৬ ১৯:৩০

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১৯ নভেম্বর বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি); মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম; কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে –
১. ২১/১১/২০২৬ ইং শনিবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ঢাকায় সমাবেশ ও মিছিল। বাদ জোহর (১:১৫), জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ!
২. ২৫/১১/২০২৬ ইং বুধবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ১১টি মহানগরীতে (ঢাকা ছাড়া) সমাবেশ ও মিছিল ।
৩. ২৫/১১/২০২৬ ইং বুধবার, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।
৪. ২৬/১১/২০২৬ ইং বৃহস্পতিবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জেলা সদরে সমাবেশ ও মিছিল। জেলা সংগঠন আয়োজন করবে।
৫. ২৯/১১/২০২৬ ইং রবিবার, ফিলিস্তিনের জনগণের সাথে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
৬. ৩০/১১/২০২৬ ইং সোমবার, সন্ত্রাস-নাশকতা ও আইন শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দেশব্যাপী উপজেলা/থানা সদরে সমাবেশ ও মিছিল। উপজেলা/থানা সংগঠন আয়োজন করবে।
৭. ০২/১২/২০২৬ ইং বুধবার, পোশাক শিল্পে অস্থিরতা ও সংঙ্কট সমাধানে ঢাকায় আলোচনা সভা।
৮. ০৬/১২/২০২৬ ইং রবিবার, স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
৯. ০৯/১২/২০২৬ ইং বুধবার, আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।
১০. ১০/১২/২০২৬ ইং বৃহস্পতিবার, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।
১১. ১৩/১২/২০২৬ ইং রবিবার, ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।
১২. ১৪/১২/২০২৬ ইং সোমবার, শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।
১৩. মহান বিজয় দিবস পালন:
ক) ১৫/১২/২০২৬ ইং মঙ্গলবার, ঢাকায় আলোচনা সভা।
খ) ১৬/১২/২০২৬ ইং বুধবার, রাজধানীসহ দেশব্যাপী “বিজয় র‌্যালি” আয়োজন করা হবে।
১৩. ১৯/১২/২০২৬ ইং শনিবার, শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।
১৪. ২০/১২/২০২৬ ইং রবিবার, চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।
১৫. ২১/১২/২০২৬ ইং সোমবার, প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।
১৬. ২৩/১২/২০২৬ ইং বুধবার, মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।
১৭. ২৬-৩১ ডিসেম্বর, সামাজিক কার্যক্রম: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

উল্লেখিত কর্মসূচি সফল করার ক্ষেত্রে মিডিয়া ও সকল শ্রেণি-পেশার মানুষসহ দেশবাসীর সহযোগিতা বিশেষভাবে কামনা করেছে জামায়াত।