টাঙ্গাইলে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের উদ্যোগে নবীন আইনজীবীদের সংবর্ধনা
২৮ অক্টোবর ২০২৬ ০৯:৫২
টাঙ্গাইলে নবীন আইনজীবীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের টাঙ্গাইল জেলা বার শাখা। মঙ্গলবার ২৭ অক্টোবর টাঙ্গাইল জেলা এডভোকেট বার সমিতির মিলনায়তনে এ সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথি বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মতিউর রহমান আকন্দ।
অনুষ্ঠানে নবীন আইনজীবীদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্রত্যেককে ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা পেয়ে নবীন আইনজীবীরা তাদের আবেগ, অনুভূতি ও উচ্ছ্বাস প্রকাশ করে বক্তব্য দেন।
নবীন ও প্রবীণ আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর, প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। এ আয়োজন নবীন আইনজীবীদের পেশাগত জীবনের সূচনায় অনুপ্রেরণা জোগানোর পাশাপাশি আইনজীবীদের পারস্পরিক সৌহার্দ্য ও পেশাগত বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নবীন ও প্রবীণ আইনজীবী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি