কার্টুন ও কমিকসের মাধ্যমে সমাজের বাস্তবতা ফুটিয়ে তোলা যায়
১৮ সেপ্টেম্বর ২০২৬ ২১:২৪
বিশিষ্ট কার্টুনিস্ট ইব্রাহীম মন্ডল বলেন, “কার্টুন ও কমিকসের মাধ্যমে সমাজের বাস্তবতা ফুটিয়ে তোলা যায়। অতীতের মতো বর্তমানেও আমরা কার্টুনকে প্রতিবাদের হাতিয়ার হিসেবে দেখছি। কিশোরকণ্ঠ তরুণ কমিকস শিল্পী ও কার্টুনিস্টদের তুলে আনতে কাজ করছে।” তিনি এমন আয়োজনের জন্য কিশোরকণ্ঠকে ধন্যবাদ জানান। তিনি গত শুক্রবার ১৮ সেপ্টেম্বর কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেছেন।
কিশোরকণ্ঠের সম্পাদক বিশিষ্ট কবি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্টুনিস্ট ইব্রাহীম মন্ডল। কিশোরকণ্ঠের সহকারী সম্পাদক খন্দকার নূর হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন কিশোরকণ্ঠের নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম।
‘কিশোরকণ্ঠ জাতীয় কমিকস প্রতিযোগিতা ২০২৫’-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় পাঁচ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পূর্বঘোষণা অনুযায়ী প্রথম পুরস্কার হিসেবে ২০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫,০০০ টাকা, তৃতীয় পুরস্কার ১০,০০০ টাকা এবং চতুর্থ পুরস্কার হিসেবে ৮,০০০ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়া বিজয়ীদের প্রত্যেকের হাতে সনদপত্র, ক্রেস্ট ও মূল্যবান বই তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে কিশোরকণ্ঠের সম্পাদক কবি মোশাররফ হোসেন খান বলেন, “কিশোরকণ্ঠের জন্মই হয়েছে একটি মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে। তরুণদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার পাশাপাশি তাদের সৃজনশীল বিকাশে কাজ করছে কিশোরকণ্ঠ। এই লক্ষ্যে কিশোরকণ্ঠ সারা দেশ থেকে তরুণ প্রতিভাবানদের তুলে আনার কাজ করে যা”েছ। কিশোরকণ্ঠে লেখা শুরু করার পর অনেকেই এখন জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।” এছাড়া বক্তব্যে তিনি বিজয়ী ও পাঠকদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের সৃজনশীল প্রতিভা বিকাশে অভিভাবকদের সহযোগিতা করা প্রয়োজন। অনুষ্ঠানে আরও উপ¯ি’ত ছিলেন কিশোরকণ্ঠ পরিবারের সদস্য মো. আলহাজ্ব উদ্দিন, জাকারিয়া আল হোসাইন, কিশোরকণ্ঠের অ্যাডমিন ম্যানেজার ছাইদুল্লাহ সরদারসহ আতিকুর রহমান, আব্দুল হামিদ, আব্দুল বাতেন, মো. নাহিদ হাসান, পরাগ মাহমুদ, ফোরকান উদ্দিন ফয়সাল, মারুফ হাসান প্রমুখ।
প্রতিযোগিতার বিজয়ীরা: প্রথম স্থান: সাইয়েদা ফারিন, আফতাবনগর, ঢাকা
দ্বিতীয় ¯’ান: নাফিস ফুয়াদ, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী
তৃতীয় স্থান: তাসিন আল মুবিন নীড়, থানা রোড, সুন্দরগঞ্জ, গাইবান্ধা
চতুর্থ স্থান: তানভীর আহমেদ রিও, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ