হাসান আলীম-এর কবিতা
ভাদ্রের ভদ্র বিলাপ
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮
এই ভরা ভাদ্র মাস, প্রিয়া গেছে পরবাস
মেঘের আড়ালে চাঁদ, কাঁদে রাজহাঁস!
পদ্ম দীঘিতে ভ্রমর গুঞ্জরণ’
বারিধারা অশ্রু ধারা নীপ নীলাঞ্জন।
বহে বায়ু ঘন দেয়া, পারে নেই কোনো খেয়া
জলদগম্ভীর জলচর—
নেই সেই নেওয়া দেওয়া কোথা গেল সহচর?
বাগান বিলাসে, কত সুগন্ধি কুসুম কদম-কেয়া।
এই ভরা ভাদ্র মাস সকলেই করে চাষবাস,
পোড়া কপালের নেই জল, হলো সর্বনাশ।
(সমিল মুক্তক অক্ষর বৃত্ত ছন্দের কবিতা)