আশরাফ আল দীন-এর কবিতা
চেনা-জানা দাদা
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৮
দাদা বটে গাধা নয়,
আধা আধা বাংলায়;
হেসে হেসে কথা কয়,
মনে হবে দেয় সায়!
আসলে তো রাজনীতি
হাড়ে হাড়ে দাদাদের!
তার সাথে আমাদেরও
আছে কিছু গো-কাদের।
কী যে করা এভাবেই
জোড়াতালি চলে দেশ;
চাপে আছে জনগণ
চিন্তিত বাকি, বেশ!
রোষে ফোলে তরুণরা
বুকে পণ সুকঠিন;
আমাদের স্বাধীনতা
রবে উঁচু চিরদিন।