বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে ‘আর্ট অফ ফেইথ প্রদর্শনী ২০২৬’
১৪ সেপ্টেম্বর ২০২৬ ১১:০৭
বাংলাদেশ জাতীয় জাদুঘরে শুরু হচ্ছে ‘আর্ট অফ ফেইথ প্রদর্শনী ২০২৬ নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা
বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকার নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারি, ছয় দিনব্যাপী এ প্রদর্শনী চলছে । শিল্প, বিশ্বাস, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতার মেলবন্ধন ঘটাতে ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে আগামীকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টাশালী গ্যালারিতে শুরু হচ্ছে ‘ আর্ট অফ ফেইথ প্রদর্শনী ২০২৬’। ছয় দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১১ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে সন্ধ্যা ৬টা থেকে রাত ৭টা এবং ১২ থেকে ১৬ সেপ্টেম্বর প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য প্রদর্শনী উন্মুক্ত থাকবে।
‘শিল্পে বিশ্বাসের সৌন্দর্য, বিশ্বাসে শিল্পের আলো’—এই ভাবনাকে ধারণ করে আয়োজিত প্রদর্শনীতে ইসলামী ক্যালিগ্রাফি, চিত্রকলা, রেজিন শিল্প, টেক্সচার শিল্প, মিশ্র মাধ্যম, ভাস্কর্য, সিরামিকসহ বিভিন্ন মাধ্যমে শিল্পকর্ম প্রদর্শিত হবে।
এবারের আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি প্রবাসী শিল্পীদের অংশগ্রহণে প্রায় ২০০ জন শিল্পী সংগঠক ও অংশগ্রহণকারী হিসেবে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠিত শিল্পীদের পাশাপাশি নবীন ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণও এ আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য।
প্রদর্শনীতে দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের পাশাপাশি প্রবাসী শিল্পীদেরও অংশগ্রহণ রয়েছে। বিশেষ অতিথি শিল্পী হিসেবে ভারতের গুজরাট থেকে অংশ নিচ্ছেন গৌরী ইউসুফ হুসেন, ডিরেক্টর, ইন্ডিয়া কালচারাল সেন্টার। কারিমগ্রাফি, ক্যালিগ্রাফিতি আর্টিস্ট, কেরেলা ইন্ডিয়া। এছাড়াও বাংলাদেশের খ্যাতিমান ক্যালিগ্রাফি শিল্পী আরিফুর রহমান, ইব্রাহিম মন্ডল, মওলানা আব্দুর রহিম, আমিনুল ইসলাম, সাইফুল্লাহ সাফা, হা-মীম কেফায়েত সহ আরো অনেক অতিথি শিল্পীর কাজ রয়েছে।
আয়োজকরা জানান, ‘আর্ট অফ ফেইথ’ শুধু একটি শিল্প প্রদর্শনী নয়; এটি বিশ্বাস, সৌন্দর্য, ঐতিহ্য ও সমকালীন সৃজনশীলতা নিয়ে শিল্পী ও দর্শকের মধ্যে একটি অর্থবহ সংলাপ তৈরির উদ্যোগ। ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ইসমাইল হুসাইন বলেন, “শিল্প মানুষের চিন্তা, অনুভূতি ও বিশ্বাস প্রকাশের একটি শক্তিশালী ভাষা। এই প্রদর্শনীর মাধ্যমে আমরা বিশ্বাস ও সৃজনশীলতার মধ্যে একটি সুন্দর সেতুবন্ধন তৈরি করতে চাই।” শিল্পী, সংস্কৃতিকর্মী, শিল্পানুরাগী, গণমাধ্যমকর্মীসহ সর্বস্তরের দর্শনার্থীদের প্রদর্শনী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।