নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ


২০ জুন ২০২৬ ১২:১৭

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাগরপুর উপজেলা জামায়াতের যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত ১৩ জুন শনিবার সকালে নাগরপুর বাজার এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা যুব বিভাগের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব বিভাগের সভাপতি ডা. এম. এ. মান্নান। উদ্বোধক ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুর রশীদ মিয়া হারুন।