আসাদুজ্জামান আসাদ-এর কবিতা
একটি কবিতা
২০ জুন ২০২৬ ১২:১০
একটি কবিতায় লিখি
শব্দের উপমা প্রতীক
শিল্পীর আঁকা লিটোল কবিতা
প্রেম, ক্রোধ, দ্রোহ থাকবে তা
শুধু একটি কবিতার অপেক্ষা।
স্মৃতির শহর ঘুরে, বসেছি লেখার টেবিলে
দূর-বহুদূর ঘুরি, যানজট, ফুটপাতে
সবুজ ক্ষেতের সর্পিল আলে, রোদে তাপ দ্রোহে
দিগন্ত জোড়া পোড়া ফসলের মাঠে।
নিভৃত-নির্জন, শান্ত সন্ধ্যা কিংবা নিশি রাতে
কবিতার শব্দ মালা কিংবা মহাকাব্যে।
অনুভূতি-অনুরাগে কবিতার সাগরে
খুঁজেছি কাব্যের জন্ম কথা
তারপর, কবিতার উড়ন্ত ডানায় ঘুরেছি ধরণী।