কুষ্টিয়ার দোস্তপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন সহায়তা দিলো জামায়াত
১০ জুন ২০২৬ ২১:২৩
কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া সদর উপজেলা বটতৈল ইউনিয়ন ৭নং ওয়ার্ড দোস্তপাড়া গ্রামে গত ২৭ মে রাতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে আবুল কাশেমের ঘরবাড়ি পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আবুল কাশেমের পরিবারটি খোলা আকাশের নিচে বসবাস করছিল। খবর পেয়ে তাকে আর্থিক সহায়তা এবং ঢেউটিন ও অন্যান্য নির্মাণসামগ্রী উপহার দেন বটতৈল ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী কাজী হামিদুল ইসলাম বোরহান। টিন বিতরণের সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া পৌরসভা নিবার্চনের মেয়র পদপ্রার্থী জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম রবিন ও কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শরিফুল ইসলাম, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাজী ইউনুস আলী, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. রায়হান আলী, কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি সামছুল হক রুবেল, বটতৈল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাসুদ রানাসহ স্থানীয় নেতাকর্মীরা।