বেসরকারি শিক্ষকদের ১৩ দফা দাবি মেনে নিন
৬ জুন ২০২৬ ১৮:৪৩
৬ জুন, ২০২৬ শনিবার অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে পুরানা পল্টন আজাদ সেন্টারে হল রুমে অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে ,উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য একেএমকে রফিকুন্নবী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, অধ্যক্ষ প্রফেসর ঈমাম জাফর, অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোঃ আনিসুল হক, ড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ বাইজিদ বোস্তামী, অধ্যক্ষ এম এ মতিন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য একেএম রফিকুন্নবী, বেসরকারি শিক্ষকদের ১৩ দফা দাবি মেনে নিন। শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করার যে অঙ্গীকার নিয়ে সরকার ক্ষমতা এসেছে আমরা আশাকরি তা বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দিবে। তিনি ৬ জুন, ২০২৬ শনিবার অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম বাংলাদেশ এর উদ্যোগে পুরানা পল্টন আজাদ সেন্টারে হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
অধ্যক্ষ মোঃ মাইনুদ্দিনের সভাপতিত্বে ,উপাধ্যক্ষ মোঃ আবদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে অধ্যক্ষ ড. নজরুল ইসলাম মারুফ আল মাদানী, অধ্যক্ষ প্রফেসর ঈমাম জাফর, অধ্যক্ষ ড. মহিউদ্দিন আহমেদ, অধ্যক্ষ মোঃ আনিসুল হক, ড. আবুল কালাম আজাদ, অধ্যক্ষ বাইজিদ বোস্তামী, অধ্যক্ষ এম এ মতিন।
আলোচনা সভায় বক্তারা তাদের দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো: ১.যে সমস্ত অধ্যক্ষ উপাধ্যক্ষ চাকরি করতে সক্ষম তাঁদেরকে পুনরায় অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ না হওয়া পর্যন্ত চাকরিতে বলার রাখার কার্যকরী ব্যবস্থা করা। ২.বেসরকারী শিক্ষায় ১ বছরের পিআরএল চালু করতে হবে| ৩.অবসরের ৬ মাসের মধ্যে অবসর ও কল্যাণ ভাতা প্রদান করতে হবে| ৪. বেসরকারী শিক্ষকদের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ অবিলম্বে বদলী ব্যবস্থা করতে হবে| ৫.প্রতিটি প্রাথমিক বিদ্যালয় একজন কর ধর্ম শিক্ষক নিয়োগ দিতে/ করতে হবে। ৬. প্রতিটি মাধ্যমিক বিদ্যালয় পূর্বের ন্যায় একজন করে হেড মাওলানা পদ সৃষ্টি করতে হবে। ৭.শিক্ষার সর্বস্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। ৮. সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় প্রতিটি মহল্লায় একটি করে ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্ত করতে হবে। ৯.আরব বিশ্বে চাকুরির সুবিধার জন্য কুরআনের ভাষা আরবি ভাষা চালু করতে হবে। ১০.শিক্ষানীতিতে সকল বৈষম্য দূর করতে হবে| ১১.শিক্ষকদের অবসরের বয়ষ সীমা ৬৫ বছর করতে হবে যারা সক্ষম। ১২.এম পিওভুক্ত বেসরকারি শিক্ষকদের অবসরের বয়স সীমা ৬৫ বছর করার দাবি। ১৩. প্রতিষ্ঠান প্রধান এবং সহকারি প্রধান নিয়োগ অব্যশই NTRC এর মাধ্যমে সকল নিয়োগ হতে হবে ।
এ সকল দাবি আদায়ের জন্য অধ্যক্ষ উপাধ্যক্ষ ফোরাম প্রতিটি বিভাগে ও জেলায় সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন।