এনটিভির এমসিআর ম্যানেজার তাইফুর রহমান নাদভীর ইন্তিকালে এডভোকেট এহসানুল মাহবুুব জুবায়েরের গভীর শোক
৩০ মে ২০২৬ ২২:৫৯
ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)-এর সম্প্রচার বিভাগের (এমসিআর) ম্যানেজার তাইফুর রহমান নাদভীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ৩০ মে এক শোক বিবৃতিতে বলেন, “ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি)-এর সম্প্রচার বিভাগের (এমসিআর) ম্যানেজার তাইফুর রহমান নাদভীর আকস্মিক ইন্তিকালে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।”
বিবৃতিতে তিনি বলেন, “তাইফুর রহমান নাদভী ছিলেন গণমাধ্যম অঙ্গনের একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মী। মাত্র ৪২ বছর বয়সে তাঁর এই চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। তাঁর এই আকস্মিক ইন্তিকালে এনটিভি পরিবার ও গণমাধ্যম অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।”
বিবৃতিতে এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। একই সাথে আমি শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহধর্মিণী ও তাঁর দুই সন্তানের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের এই কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তাওফিক কামনা করছি।”
তারিখ: ৩০ মে ২০২৬ খ্রি. বিবৃতি