মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা

একগুচ্ছ দ্বিপদী


১৫ মে ২০২৬ ২১:১৩

প্রায়শ্চিত্ত…
সবাই ঘুমিয়ে গেলে ও জেগে থাকি আমি
এক একটি ভুলের মাশুল এত যে বেশি দামি।

মানবাধিকার…
পায়ের শিকল, হাতে হাতকড়া নিপীড়িতদের বুকে হাহাকার
কাগজেই শুধু লেখা থাকে হায়রে মানবাধিকার।

কবি….
কবিরা স্বপ্নবাজ তাই দেখবে স্বপ্ন
রাজনীতিবিদরা পূর্ণ করবে কর্ম।

স্বপ্নবাজ…
বিপদের ছায়া কি তীব্র অন্তর্জজ্বালা
তবুও তো ভালোবাসি, গাঁথি স্বপ্নের মালা।