সংগঠন সংবাদ
২৯ এপ্রিল ২০২৬ ১৮:১২
পাবনায় জামায়াতের উপজেলা কর্মপরিষদ সদস্যদের শিক্ষাশিবির
পাবনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের জন্য গত ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাশিবিরে সংগঠনের দায়িত্বশীলদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেয়া এবং সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয় নির্ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদ সদস্য পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি তার বক্তব্যে বলেন, কর্মপরিষদ সদস্যদের আদর্শিক মান, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ উন্নয়নের মাধ্যমেই একটি শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন গড়ে তোলা সম্ভব। তিনি বার্ষিক পরিকল্পনা গ্রহণ ও তার যথাযথ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং সকল স্তরের দায়িত্বশীলদের আন্তরিকতা ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আব্দুল গাফফার খানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম খান, নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মো. আব্দুল্লাহ, এস এম সোহেল, পাবনা পৌর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ এবং পাবনা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুর রব।
মেহেরপুর জেলা জামায়াতের দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির
মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এপ্রিল শনিবার ডিআইটি মসজিদে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খানের সভাপতিত্বে এ শিক্ষাশিবিরের অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. আবু সাদিক। প্রধান আলোচক ছিলেন ড. আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য মো. আব্দুল মতিন, কুষ্টিয়া জেলা আমীর অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, আগামীর বাংলাদেশের কোনো সরকার যেন স্বৈরাচার না হতে পারে এবং প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী তৃণমূল পর্যন্ত কাজ করে যাচ্ছে।
মৌলভীবাজারে জামায়াতের দায়িত্বশীল কর্মশালা
মৌলভীবাজার সংবাদদাতা : মৌলভীবাজার পৌরসভা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী ওয়ার্ড ও ইউনিট দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ এপ্রিল শুক্রবার পৌরসভা হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় পৌর আমীর হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মোরশেদ আহমদ চৌধুরীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জেলা আমীর প্রকৌশলী মো. সায়েদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামীর আলী।
উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী সেক্রেটারি ইকবাল আহমদ চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আলকাছ উর রহমান, ব্যবসায়ী ওয়ার্ডের সভাপতি এইচ এম আলাউদ্দিন প্রমুখ।
পাকুন্দিয়ায় জামায়াতের দুদিনব্যাপী রুকন শিক্ষাশিবির
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা : কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দুদিনব্যাপী রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের কার্যালয়ে গত ২৪ ও ২৫ এপ্রিল (শুক্র ও শনিবার) এই শিক্ষাশিবিরের আয়োজন করা হয়।
গত শনিবার (২৫ এপ্রিল) সমাপনী দিনে উপজেলা শাখার সেক্রেটারি আ ন ম আব্দুল্লাহ মোমতাজের সঞ্চালনায় এবং উপজেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আলোচনা রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক কাজী সাইফুল্লাহ ও মাওলানা আজহারুল ইসলাম, জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক আজিজুল হক। এছাড়া দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মসজিদ মিশনের জেলা সভাপতি এস এম ইউসুফ।
মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের কর্মী শিক্ষাশিবির
মুন্সীগঞ্জ সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার কর্মীদের নিয়ে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৮টায় সদর উপজেলার মদিনা বাজার সদর উপজেলা জামায়াতের কার্যলয়ে সদর উপজেলা জামায়াতের আমীর মো. নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা বায়তুলমাল সেক্রেটারি মো. আরশাদ আলী ঢালী, গজারিয়া উপজেলা আমীর মো. নুরে আলম প্রমুখ।
বগুড়া জেলা জামায়াতের দিনব্যাপী শিক্ষাশিবির
বগুড়া সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মপরিষদ সদস্যদের নিয়ে গত ২৫ এপ্রিল শনিবার দিনব্যাপী স্থানীয় শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল বাছেদের পরিচালনায় এবং জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানের সঞ্চালনায় শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম সরকার, জেলা সহকারী সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম রাজু, মাওলানা আব্দুল বাসেত, মাওলানা মিজানুর রহমান এবং জেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ।