"সংস্কৃতিপত্র"র বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের লেখক সম্মেলন ও সম্মাননা প্রদান উৎসব ২০২৬ 

প্রকৃত বুদ্ধিজীবীরা কোন স্বীকৃতি ও পুরস্কারের আশায় নয়, মানুষের মুক্তির জন্য কাজ করেন: আবুল আসাদ

সোনার বাংলা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬ ১৯:৪৮

বক্তব্য রাখছেন লেখক সম্পাদক আবুল আসাদ

খ্যাতিমান লেখক ও সম্পাদক আবুল আসাদ বলেন, যে দেশে গুণীর কদর নেই, সে দেশে গুণীজনের জন্ম হয় না। সাহিত্য সংস্কৃতি কেন্দ্র আজকের আয়োজন দেখে মনে হচ্ছে দেশের গুণী মানুষদের দায়িত্ব বেড়ে গেলো। আমি বিশ্বাস করি প্রকৃত বুদ্ধিজীবীরা কোন স্বীকৃতি ও পুরস্কারের আশায় নয়, মানুষের মুক্তির জন্য কাজ করেন। কিন্ত যখন তাদের সম্মানীত করা হয়. তাদের দায়িত্ব বেড়ে যায়।

সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের মাসিক সাহিত্য পত্রিকা সংস্কৃতিপত্র’র ১ম বর্ষপূর্তি উপলক্ষে লেখক সম্মেলন ও সম্মাননা প্রদান উৎসব ২০২৬ শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে বাংলা একাডেমি কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সংস্কৃতিপত্র সম্পাদক ও কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খ্যাতিমান লেখক ও সম্পাদক আবুল আসাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানছুর।
সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সহকারী সেক্রেটারি ও সংস্কৃতিপত্রের নির্বাহী সম্পাদক আব্দুর রহমান’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক জসিম উদ্দিন, এসএসকে’র সেক্রেটারি আল্লামা ইকবাল, সহকারী সেক্রেটারি এম এ তাওহিদ, মহানগর ফিল্ম সোসাইটির সভাপতি হুসনে মোবারক, সাহিত্য সম্পাদক কবি আফসার নিজাম, সহকারী সাহিত্য সম্পাদক কবি তাসনীম মাহমুদ, কবি ওয়াহিদ আল হাসান, কাঠ পেন্সিল সম্পাদক ওয়াসিম আকরাম, কবি ও কথাসাহিত্যিক নাসিমুল বারী, গল্পকার হাসান আখতার, কবি মুর্শিদ-উল-আলম, নাবিক সাহিত্য সংসদের সভাপতি কবি সালেহ মাহমুদ, ছড়াকার আতিক হেলাল, নজরুল সাহিত্য সংসদের সভাপতি প্রফেসর মঈন উদ্দিন, লেখক ও সাংবাদিক জাহিদ আবেদীন, কবি ও সাংবাদিক রফিক মুহাম্মদ, কবি ও সম্পাদক আবুল খায়ের নাইমুদ্দীন, কবি ও সাহিত্য সমালোচক তাজ ইসলাম, কবি মিলি হক, মহীয়সী ডটকম সম্পাদক শারমিন আক্তার, নাবিক সেক্রেটারি কবি ও অভিনেতা সরদার আব্বাস উদ্দিন, চলচ্চিত্র সমালোচক জিয়া উদ্দিন জিয়া, লেখক ও ইসলামি আলোচক মাও. মির্জা আনোয়ার প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন ডাহুক আবৃত্তি সংসদের সভাপতি বাচিক শিল্পী তারিক হাসিব, ডাহুক সেক্রেটারি সৈয়দ আল জাবের। চিরায়ত বাংলার পুথি পাঠ করেন কবি ও প্রকাশক জালাল খান ইউসুফী, সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আব্দুল্লাহ আল নোমান, গাজী আনাস রওশন ও মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ।

আবুল আসাদ সাহিত্য সংস্কৃতি কেন্দ্র

সম্পর্কিত খবর