আহসান হাবিব বুলবুল-এর কবিতা
বিবেকের কষাঘাত
১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৭
প্রতিটি সৎ মানুষের মাঝেও
একটা দুষ্টু বসবাস করে
মানুষটি তার বিবেকের কষাঘাতে
দুষ্টুকে জর্জরিত করে রাখে
তাই সে ভালো মানুষ।
বিবেককে জাগ্রত রাখতে
তাকে অনেক কোশেশ করতে হয়;
এর প্রধান উপাদেয় রসদ হলো স্রষ্টার স্মরণ।
কখনো কোনো অসতর্ক মুহূর্তে দুষ্টুটা
বিবেককে পরাস্ত করতে পারে।
তখন লোকটি সমাজে অপাঙক্তেয় হয়ে পড়ে।
আর যে রক্ত-মাংসে দুষ্টু
তার মাঝেও বিবেক থাকে, তবে ঘুমিয়ে।
তাকে জাগাবে কে!
তোমার তারুণ্য পারে
ঘুমক্ত বিবেককে জাগিয়ে তুলতে।