প্রধানমন্ত্রীর সাথে বিরোধীদলীয় নেতার বৈঠক

গণভোটে ‘হ্যাঁ এর পক্ষে দেয়া জনরায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান

সোনার বাংলা অনলাইন
৩০ মার্চ ২০২৬ ২১:৪১

৩০ মার্চ সোমবার সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে এ সময় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন

আজ ৩০ মার্চ সোমবার সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী অধ্যাপক দিলারা হাফিজের জানাজার পর সংসদ নেতার কক্ষে এ বৈঠকটি হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেন এবং গণভোটে ‘হ্যাঁ এর পক্ষে দেয়া জনরায়কে সম্মান জানিয়ে তা বাস্তবায়নে সরকারকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।- তারিখ: ৩০ মার্চ ২০২৬ খ্রি. প্রেস বিজ্ঞপ্তি

 

জামায়াতে ইসলামী প্রধানমন্ত্রী তারেক রহমান। বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

সম্পর্কিত খবর