ডিজিএফআই-এর সাবেক পরিচালক গ্রেপ্তার
সোনার বাংলা অনলাইন ডেস্ক
৩০ মার্চ ২০২৬ ১১:৩৯
৩০ মার্চ ২০২৬ ১১:৩৯
ডিজিএফআই-এর সাবেক পরিচালক মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) । সোমবার ভোরে রাজধানীর মিরপুরের ডিওএইচএস-এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। এক-এগারো সরকারের সময় তার বিতর্কিত ভূমিকার কথা আলোচনায় রয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. আফজাল নাছের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের ডিজি ছিলেন। ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত হন।