মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা

পঙ্গপাল


১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৭

ধেয়ে আসে পঙ্গপাল
ধ্বংস হয় ফসলের মাঠ
কোত্থেকে উড়ে আসে পঙ্গপাল
কে এর জন্মদাতা
মাঠের পর মাঠ উজাড় হয়ে যায়
ধ্বংস হয় কোটি টাকার ফসল
তবে মানুষ জেগে ওঠো।
আর পঙ্গপাল প্রতিরোধ করো
নইলে বিপন্ন হবে সুখ
বিপন্ন হবে মানবতা
হে মানুষ
পঙ্গপাল ঠেকাও
আর ঘাড় বাঁকাও
উড়ে যাক বিষণ্নতা
জেগে উঠুক সুখ
জেগে উঠুক শান্তি ॥