ভোট উৎসবে দেশ দাঁড়িপাল্লা স্লোগানে ঘরে ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩১

ভোট উৎসবে দেশ দাঁড়িপাল্লা স্লোগানে ঘরে ফিরছে মানুষ

স্টাফ রিপোর্টার 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর ঘণ্টা গণনা শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ভোটগ্রহণ হবে। আরচরণ বিধি অনুসরণ করে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো সোমবার রাতে প্রচারণা বন্ধ করেছেন।

উৎসবমুখর পরিবেশে ও সকল নাগরিকের ভোটদান নিশ্চিত করতে সরকার দুই দিন সাধারাণ ছুটি ঘোষণা করেছে। গত ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে মানুষ ভোট দিতে রাজধানী ছেড়ে নিজ নিজ গন্তব্যের দিকে ছুটছে। সড়কে পরিবহন সংকট ও বাড়তি ভাড়া আদায় করায় অনেকে পড়েছেন ভোগান্তিতে।

তবে ভিন্ন চিত্র দেখা গেছে ট্রেনযাত্রীদের মাঝে। ভোট নয় যেন ঈদের আমেজে বাড়ি ফিরছেন মানুষ। টিকিট নেই, বগিতে দাঁড়ানোর জায়গাও নেই,ট্রেনের ছাদেও গাদাগাদি করে গন্তব্যে ছুটছে মানুষ। তবে কষ্টের যাত্রা হলেও আনন্দে মেতেছে সব বয়সী যাত্রীরা।

গত মঙ্গলবার বিকেলে রাজধানীর কমলাপুর ষ্টেশনে দেখা যায়, প্লাটফর্ম, ট্রেনের বগি ও ছাদ যাত্রীতে কানায় কানায় পূর্ণ। দীর্ঘ সময় পর সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে গ্রামের বাড়ি ফিরছেন তারা। নির্বাচনী প্রচারণা বন্ধ হলেও আনন্দে যাত্রীরা হাততালি দিয়ে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা স্লোগান দিচ্ছেন। চলন্ত ট্রেনের ছাদে ও প্লাটফর্মে একই চিত্র দেখা গেছে। অনেকে আবার যাত্রীদের স্লোগানকে অভিবাদন জানাচ্ছেন, যেন এটি বিজয় যাত্রা। যাত্রীদের এমন আনন্দঘন যাত্রার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনসহ জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। এবারের গণভোটে হ্যাঁ ও না ভোট দেবেন ভোটাররা। নতুন বাংলাদেশ বিনির্মাণে চব্বিশের অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলগুলো গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালিয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬

সম্পর্কিত খবর