তালায় ইসলামী ছাত্রশিবিরের মিছিল ও সমাবেশ


১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৩৮

নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : ‘মেধা সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ -এই প্রতিপাদ্য সামনে নিয়ে তালায় ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
গত রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে তালা উপজেলা পরিষদ চত্বর হতে মিছিল শুরু হয়ে তালা উপশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তালা ডাকবাংলোর তিন রাস্থার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে তালা থানা ছাত্রশিবিরের সভাপতি আল-জামালুল বান্নার সাভাপতিত্বে ও তালা থানা শিবিরের সেক্রেটারি শাহেদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান শামীম, তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহ। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ইমামুল ইসলাম, শিবিরের জেলা অফিস সম্পাদক জিএম নাহিদ হাসান, জেলা শিবির নেতা আনোয়ার হোসেন, পাটকেলঘাটা থানা শিবিরের সভাপতি মুজাহিদ হাসান, সেক্রেটারি ওমর ফারুক, সাবেক থানা সেক্রেটারি সাব্বির হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ন্যায় ও আদর্শের সংগঠন, কোনো জুলুম নির্যাতনে বিগত বছরগুলোয় যেমন নিঃশেষ করা যায়নি, সেভাবে আগামীতে এই দেশে অতন্দ্রপ্রহরীর ন্যায় ভূমিকা পালন করবে। রাষ্ট্রকাঠামো সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামী নির্বাচনের ‘হ্যাঁ’ ভোটকে জয়যুক্ত করার আহ্বান জানানা বক্তারা।