গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের নামে অসত্য সংবাদ প্রকাশের প্রতিবাদ মেহেরপুর জেলা জামায়াতের


৩১ জানুয়ারি ২০২৬ ০৯:৫০

মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মো. তাজউদ্দিন খানের গাড়ি থেকে অস্ত্র উদ্ধারের অসত্য তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছে জেলা জামায়াত। গত ২৬ জানুয়ারি সোমবার মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইনের সই করা বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয় আসন্ন নির্বাচন সামনে রেখে জামায়াত ইসলামীর আকাশচুম্বী জনপ্রিয়তাকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র চলমান। মেহেরপুর জেলামুখী জামায়াতের বিরুদ্ধে এমনই একটি প্রোপাগান্ডা প্রচার করা হয়েছে। যেখানে প্রয়োজনীয় কিছু টুলস কিটকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এতে আরও বলা হয়. আপনাদের জানাতে চাই, আজ (সোমবার) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মো. তাজউদ্দিন খানের ব্যবহৃত গাড়িটি জেলা জামায়াতের অফিস থেকে তার বাসভবনে উঠানোর জন্য যাচ্ছিল। পথিমধ্যে একজন সাংবাদিক ও থেকে তার স্কুলে আনার আমীরের সাক্ষাৎপ্রার্থী একজনকে গাড়িতে তুলে নেয় গাড়িচালক। জেলা আমীরের বাসভবনে যাওয়ার পথে হোটেলবাজার মোড়ে গাড়িটির গতিরোধ করে সেনাবাহিনী। সেখানে গাড়িতে থাকা কিছু নিয়মিত ব্যবহার্য জিনিসকে অস্ত্র হিসেবে আখ্যায়িত করা হয়। গাড়িসহ তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে থানায় সেগুলো নিরীক্ষার মাধ্যমে প্রাণঘাতী না হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো কোনোমতেই অস্ত্র বলা যায় না।
বিষয়টি অতিরঞ্জিত করে কিছু গণমাধ্যম ও কেউ কেউ সামাজিকমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। সেখানে এগুলোকে অস্ত্র হিসেবে দেখানো হচ্ছে, যা বাস্তবতার পুরোই বিপরীত। প্রতিপক্ষ বিষয়টি অপব্যাখ্যার মাধ্যমে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে এবং মেহেরপুর-১ আসনের জামায়াত প্রার্থীর সম্মান ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে কাজ করছে। প্রেস বিজ্ঞপ্তি।