‘হ্যাঁ’ মানে স্বাধীনতা, ‘না’ মানে পরাধীনতা: ডা. শফিকুর রহমান

সোনার বাংলা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:০৮

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভোট মানে দুটি পথ-হ্যাঁ এবং না। হ্যাঁ ভোট মানে স্বাধীনতা, না মানে পরাধীনতা।
তিনি বলেন, ‘আমরা যুবকদের কোনো বেকার ভাতা দেব না, বেকার ভাতা দেয়া মানে তাদের অপমান করা।
যুবকরা ভাতা চায় না কাজ চায়। আমরা যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই। আর এ জন্য সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে কেউ জনগণের একটি পয়সাও চুরি করে খেতে পারবেনা। আর যারা জনগণের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফেরত আনার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। আমাদের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। দলের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছে এবং একপর্যায়ে দল নিষিদ্ধ করা হয়েছে। বহু মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়েছে।’
সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জামায়াতে সেক্রেটারী জেনারেল গোলাম পরোয়ার, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।
২৮
নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা
ক্যাপশন: মঙ্গলবার কাশিমপুরে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : পিআইডি
(বাসস) : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীল পরিস্থিতির কোন সম্ভাবনা নেই।
গতকাল মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
‘পতিত আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে থেকে তার নেতা-কর্মীদের বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, এর ফলে জাতীয় নির্বাচনে দেশে কোন অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে কিনা’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ অস্থিতিশীল করার কোন সম্ভাবনা নেই। তাদের যদি (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) সাহস থাকতো তারা দেশে এসে কথা বলতো। তারা আইনের আওতায় আছে। আইনের আশ্রয় নিয়ে এসে বলতো। যেহেতু সাহস নেই, এজন্য পালিয়ে থেকে বলছে।’
তিনি বলেন, ‘এখানেও এখন তাদের ওই রকম সাপোর্টার নেই। তাদের যে সাপোর্টার ছিল ও যে সন্ত্রাসীগুলো ছিল তারা বিভিন্ন জায়গায় চলে গেছে। তারা বিভিন্ন দেশে চলে গিয়েছে, বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে।’
তিনি বলেন, ‘ফ্যাসিস্ট জঙ্গি যেগুলো ছিল, এই জঙ্গিগুলো কিন্তু দেশ থেকে চলে গেছে। বিভিন্ন দেশ তাদের আশ্রয় দিয়েছে। আমরা অনুরোধ করবো, এই ফ্যাসিস্টদের অন্যান্য দেশ যেন আবার ফিরিয়ে দেয়।’
অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কাশিমপুর কারাগারের জায়গা স্বল্পতার জন্য কেরানীগঞ্জে আরেকটি কারাগার করার চিন্তাভাবনা আছে।
তিনি বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বাহিনীর সদস্য নিয়োগ প্রক্রিয়া খুব স্বচ্ছভাবে করা হয়েছে। কোনরকম অনিয়ম হয়নি।’

জামায়াতে ইসলমাী

সম্পর্কিত খবর