আশা করি বিভ্রান্তিকর প্রচার দূর হবে:এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
সোনার বাংলা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬ ০৯:২২
১৫ জানুয়ারি ২০২৬ ০৯:২২
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের
১৪ জানুয়ারি সম্মানিত আমীরে জামায়াতের বক্তব্য উল্লেখ করে একটি ফটোকার্ড আমাদের নজরে এসেছে, যেখানে তাঁর বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে বিকৃত করে প্রচার করা হয়েছে। উক্ত ফটোকার্ডে আমীরে জামায়াতের বক্তব্যের সঙ্গে Martha Das, জেনারেল সেক্রেটারি, National Christian Fellowship of Bangladesh–এর একটি বক্তব্যকে টুইস্ট করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা বাস্তব বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রেস কনফারেন্সের সমাপ্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশোধন করেন এবং আমীরে জামায়াতের পূর্ণ ও প্রকৃত বক্তব্য জনসমক্ষে স্পষ্টভাবে তুলে ধরেন।
আমীরে জামায়াতের বক্তব্যে সুস্পষ্টভাবে বলা হয়েছে—
বাংলাদেশে বিদ্যমান আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে এবং জনগণের মতামত ও সম্মতি ছাড়া কোনো আইন পরিবর্তন বা সংশোধনের প্রশ্নই আসে না। তিনি সংবিধান, আইনের শাসন, ধর্মীয় সম্প্রীতি এবং সকল নাগরিকের অধিকার রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
অতএব, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত উপস্থাপনার মাধ্যমে জনমনে ভুল ধারণা সৃষ্টি না করার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।
ভিডিওতে আমীরে জামায়াত এ বিষয়ে কি বক্তব্য রেখেছেন তা প্রেস কনফারেন্স এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করেছেন।
আশা করি এ বিষয়ে জনমনে বিভ্রান্তি দূর হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান