আইবিএল কর্মকর্তার ইন্তেকালে কুড়িগ্রাম জেলা জামায়াতের শোক

সোনার বাংলা অনলাইন
১৪ জানুয়ারি ২০২৬ ১৬:৩৬

শোক

রৌমারী উপজেলার সদর ইউনিয়ন জামায়াতের সদস্য (রুকন) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কর্মকর্তা আবুল হাশেমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কুড়িগ্রাম জেলা জামায়াতের নেতারা।

এক শোক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,২৮- কুড়িগ্রাম -৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্যপ্রার্থী জননেতা মো. মোস্তাফিজুর রহমান, রৌমারী উপজেলা আমির অধ্যাপক হায়দার আলী ও উপজেলা সেক্রেটারি প্রভাষক শাহাদাত হোসেন।

গত বুধবার দলটির জেলা শাখার সহকারী সেক্রেটারি শাহজালাল সবুজ স্বাক্ষরিত এক শোক বার্তায় এই তথ্য জানানো হয়।

এতে আরো বলা হয়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও কিডনি রোগে ভুগছিলেন।

মরহুম আবুল হাশেম ছিলেন একজন আদর্শবান, সৎ ও দ্বীনদার ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে গেছেন। তার ইন্তেকালে সংগঠন একজন নিবেদিতপ্রাণ কর্মীকে হারালো, যা এক অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে নেতারা বলেন, মহান আল্লাহ তায়ালা যেন তার সকল গুনাহ মাফ করে দেন, নেক আমলসমূহ কবুল করেন, কবরকে প্রশস্ত করেন এবং জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের ধৈর্য ধারণের তাওফিক দান করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

আইবিএল কর্মকর্তার ইন্তেকালে কুড়িগ্রাম জেলা জামায়াতের শোক