ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামীর ফুলেল শুভেচ্ছা
২ ডিসেম্বর ২০২৫ ০৮:৪৭
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন রবিবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ।
এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যবৃন্দ গণতান্ত্রিক প্রক্রিয়া সংগঠনের নেতৃত্ব নির্বাচন করেছে। ডিআরইউ প্রতিষ্ঠাকালীন থেকে অদ্যাবধি দলমত নির্বিশেষে গণমানুষের কল্যাণে জাতীয় স্বার্থে আপোষহীন ভূমিকা অব্যাহত রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতেও ডিআরইউ সেই ধারা অব্যাহত রাখবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ড. শফিকুল ইসলাম মাসুদ-এর পক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ‘র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ীদের তাৎক্ষণিক ফুলের শুভেচ্ছা জানান মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন।- প্রেস বিজ্ঞপ্তি,৩০ নভেম্বর ২০২৫
ঢাকা রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত নেতৃবৃন্দকে জামায়াতে ইসলামীর ফুলেল শুভেচ্ছা