মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা

এখানে এসো


২১ নভেম্বর ২০২৫ ১১:০৫

তবে ফিরে এসো এখানে
এখানে ভালোবাসা আছে
এখানে মানুষ মরে না মানুষ
এখানে ফুল ফোটে
ছড়ায় সুবাস
এখানে কষ্টের বাতাস বহে না
এখানে জেগে ওঠে সুখের সূর্য
ভিন্ন পথে যেয়ো না আর
এখানে এসো
এখানে জেগে ওঠে সুখের স্বপ্ন
ভিন্ন পথে মিছে ভালোবাসা
এখানে সুখ
এইখানে শান্তি॥