ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজের মালয়েশিয়া যাত্রা

সোনার বাংলা অনলাইন
৭ নভেম্বর ২০২৫ ১৭:২২

ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজ

ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজের মালয়েশিয়ার উদ্দেশে গত ৬ নভেম্বর ঢাকা ত্যাগ করেছেন। তিনি ৯ থেকে ১৩ই নভেম্বর নানা দেশের অভিজ্ঞতার সমন্বয়ে দেশে দেশে একাডেমিক লিডারশিপকে আরো সুসংহত করার উদ্দেশ্য বাস্তবায়নের অভিজ্ঞতা অর্জন করতে একটি লিডারশীপ প্রোগ্রামে অংশ নিবেন।
তিনি জানিয়েছেন,গ্লোবাল একাডেমিক লিডারশিপ এক্সিলেন্স প্রোগ্রাম (GALEP) একটি আন্তর্জাতিক প্রশিক্ষণ প্রোগ্রাম যা উদীয়মান একাডেমিক নেতাদের বিকাশের জন্য ডিজাইন করা হয়েছে। এর মধ্যে GALEP 1.0 যেটি চলতি বছরের মে মাসে ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হয়েছে। এই প্রোগ্রামটির লক্ষ্য অংশগ্রহণকারীদের নেতৃত্ব, কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এবং অনুষদ উন্নয়নে দক্ষতা প্রদান করা যাতে প্রাতিষ্ঠানিক উৎকর্ষতা এবং সহযোগিতা বৃদ্ধি পায়। বিশ্বব্যাপী অনুরূপ অন্যান্য নেতৃত্ব প্রোগ্রাম বিদ্যমান, যেমন ক্লাফলিন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল লিডারশিপ প্রোগ্রাম, MIT স্লোয়ানের গ্লোবাল এক্সিকিউটিভ একাডেমি এবং গ্লোবাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল (GSDC) এবং লিডারশিপ স্ফিয়ারের মতো সংস্থাগুলো থেকেও বিভিন্ন সার্টিফিকেট দেয়া হয় ।
বাংলাদেশের দুটি প্রধান শিক্ষা পরিবার গ্লোবাল লাইটহাউস ফাউন্ডেশন এবং ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে তারা এই গুরুত্বপূর্ণ আয়োজনে তাকে আমন্ত্রণ জানিয়েছেন। ড. ইমরোজ ইতোপূর্বে মালয়েশিয়াতে থাকাকালীন সে দেশের শিক্ষমন্ত্রনালয়ের এমন দুটি আন্তর্জাতিক আয়োজনে যুক্ত ছিলেন। তিনি গত তিন দশক ক্যারিয়ার-একাডেমিক উৎকর্ষতা, প্যারেন্টিং এবং একাডেমিক লিডারশিপ নিয়ে কিশোর-যুবাদের অনুপ্রাণিত করা বিষয়ক প্রকল্পগুলো নিয়ে তিনি দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন।
ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজ একজন লেখক, গবেষক ও ক্যারিয়ার স্পেশালিস্ট। তিনি টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী শিক্ষক পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম নাজিরুল ইসলাম, এবং রত্নগর্ভা মা হোসেনে আরা বেগম দুই জনই যথাক্রমে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ছিলেন। ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজের শিক্ষাজীবন শুরু হয় নিজ এলাকা করটিয়ায়। এরপর তিনি বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় এবং বাংলার আলীগড় খ্যাত করটিয়া সাদত কলেজ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাস করেন। পরবর্তীতে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রির পর মালেশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল ফেলোশিপ অর্জন করেছেন। আমরা সর্বক্ষেত্রে সফল জীবনের অধিকারী প্রিয় বন্ধুর সাফল্য কামনা করছি।

ড. মোহাম্মদ আহসান হাবীব ইমরোজের মালয়েশিয়া যাত্রা