ইসি ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো

সোনার বাংলা অনলাইন
৭ নভেম্বর ২০২৫ ০০:০২

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাতে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আশাদুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। গত ২৮শে সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের জন্য ৭৩টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার প্রাথমিক তালিকা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ইসি। নিষ্পত্তি শেষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইসি।

নির্বাচন কমিশন জানায়, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫-এর ধারা ১৬ মোতাবেক স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুসারে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধনে আগ্রহী যোগ্যতা সম্পন্ন বেসরকারি সংস্থাগুলোর কাছ থেকে দরখাস্ত আহ্বান করে।

এর আগে নির্বাচন সামনে রেখে ২০২৩ সালের নীতিমালা বাতিল ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা জারি করে নাসির উদ্দিন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ৯৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হয়। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন বিষয়ে বিদ্যমান নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।

যারা নিবন্ধন পেলো:
১। পাথওয়ে ২। পল্লীশ্রী ৩। রিসডা-বাংলাদেশ ৪। রশ্মি হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (আরএইচডিও) ৫। ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি (আই.সি.ডি.এস) ৬। বাকেরগঞ্জ ফোরাম ৭। একটিভ এইড ওয়েলফেয়ার অর্গানাইজেশন ৮। সাথী ৯। বকুলতলী মহিলা সংসদ (বিএমএস) ১০। Association of Muslim Welfare Agencies in Bangladesh (AMWAB) ১১। হোপ ১২। অধিকার ১৩। আরপিও ফাউন্ডেশন ১৪। অর্গানাইজেশন ফর সোশ্যাল এডভান্সমেন্ট (উষা) ১৫। সমাজ উন্নয়ন পল্লী সংস্থা (এসডিআরএস) ১৬। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচ আর এস এস) ১৭। সংগতি সমাজ কল্যাণ সংস্থা ১৮। এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) ১৯। লাইট হাউজ ২০। রূপান্তর ২১। সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস ২২। আবদুল মোমেন খান মেমোরিয়াল ফাউন্ডেশন ২৩। গণ উন্নয়ন কেন্দ্র (এটক) ২৪। চাঁদ মানব উন্নয়ন সংস্থা ২৫। ব্যুরো অফ সোসাল ওয়াচ ২৬। অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থা (এএসকেএস) ২৭। প্রফেশনাল রিসার্স এডভোকেসী ট্রেনিং এ্যাকশন ইয়ার্ড (প্রত্যয়) ২৮। মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা-মওসুস ২৯। বাংলাদেশ সোসাইটি ফর ইকোলোজিকাল রিসার্চ ইনিশিয়েটিভ (বি.এস.ই.আর.আই) ৩০। আশ্রয় ফাউন্ডেশন ৩১। কর্ম উন্নয়ন কেন্দ্র (ডব্লিউ.ডি.সি) ৩২। আলোকিত সমাজ কল্যাণ সংস্থা ৩৩। বিচরণ কল্যাণ সংস্থা ৩৪। ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ ৩৫। অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) ৩৬। সেবা ফাউন্ডেশন ৩৭। রুরাল এডভান্সমেন্ট কমিটি ফর বাংলাদেশ (র‌্যাক-বাংলাদেশ) ৩৮। ডেমোক্রেসিওয়াচ ৩৯। প্রত্যয় সোস্যাল ফাউন্ডেশন ৪০। ভলান্টারী রুরাল ডেভেলপমেন্ট সোসাইটি (ডিআরডিএস) ৪১। URPSA (Rural and Urban PoorÕs Partner for Social Advancement) ৪২। এসোসিয়েশন ফর সোসিও ইকোনোমিক এ্যাডভান্সমেন্ট (এসিয়া) ৪৩। চারু ডেভেলপমেন্ট এসোসিয়েশন (সিডিএ) ৪৪। ঝঈঙচঊ ৪৫। পার্টিসিপেটরি এডভান্সমেন্ট সোস্যাল সার্ভিস-পাস ৪৬। কমিউনিটি এ্যাসিস্ট্যান্স ফর রুরাল ডিভেলাপমেন্ট (কার্ড) ৪৭। সেন্টার ফর রাইটস্ এন্ড ডেভলপমেন্ট-সিআরডি ৪৮। FACILITIES FOR AGRICULTURE REHABILITATION & ENVIRONMENT (FARE) ৪৯। অগ্রগতি সেবা সংস্থা (অসেস) ৫০। দিনাজপুর পল্লী উন্নয়ন প্রচেষ্টা (ডিপিইউপি) ৫১। সমাহার- মাল্টিডিসিপ্লিনারি রিচার্স এ্যান্ড ডেভেলাপমেন্ট ফাউন্ডেশন ৫২। বিয়ান মনি সোসাইটি (বিএমএস) ৫৩। গরীব উন্নয়ন সংস্থা (জি,ইউ,এস) ৫৪। সচেতন নাগরিক সোসাইটি ৫৫। দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা (ডিএমইউএস) ৫৬। নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) ৫৭। ব্রতী সমাজ কল্যাণ সংস্থা ৫৮। মানব সহায়ক কেন্দ্র (এমএসকে) ৫৯। রুরাল ভিশন (আর.ডি)। ৬০। গ্রামীণ ইকোনোমিক এন্ড সোশাল এডভান্সমেন্ট (জিসা) ৬১। মৌলিক অধিকার বাস্তবায়ন সংস্থা ৬২। বিবি আছিয়া ফাউন্ডেশন ৬৩। ডাক্তারবাড়ি সোস্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ডিএডব্লিউএফ) ৬৪। ইয়ুথ ইনিশিয়েটিভ ফরসোসিও ইকনোমিক এ্যাকটিভিটি (ইযিয়া) ৬৫। মুক্তির বন্ধন ফাউন্ডেশন এবং ৬৬। দিশা সমাজ কল্যাণ সংস্থ।

ইসি ৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো