নাফিছা আজীজ চৌধুরী-এর কবিতা
এমনি তো জীবন
১৭ জুলাই ২০২৫ ১৩:৩৭
যমুনায় এসেছে যে জল, এমনি তো জীবন
দেখা যায় ঐ রুক্ষ মাটি প্রাণ ফিরে পায়,
যমুনা নদীর মাঝি আবার আশায় আশায়
বাঁধে বুক, আর নেচে ওঠে ষোড়শীর মন।
আবার এখানে ভাসে অতীতের ছবি
আকাশ ভারী হয় মেঘ ঘন বর্ষা নিয়ে আসে,
ওঠে ভরে নতুন শস্য, জল ভালোবাসে
যৌবনবতী যমুনা নদীর কাব্য লেখেন এক কবি।