অধ্যাপক আব্দুস সাত্তারের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা


২৮ জুন ২০২৫ ০৮:২৮

শেখ মেহদী, ময়মনসিংহ থেকে : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, সাবেক ময়মনসিংহ জেলা আমীর মরহুম অধ্যাপক এবিএম আব্দুস সাত্তার ছিলেন বৃহত্তর ময়মনসিংহ জেলায় দীন প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামে সদা নিবেদিত একজন দায়িত্বশীল। গত ২০ জুন শুক্রবার সকালে ময়মনসিংহ সদরের মাইজবাড়ী গ্রামে ময়মনসিংহ জেলার সাবেক আমীর মরহুম অধ্যাপক এবিএম আব্দুস সাত্তারের নামাজে জানাজায় তাঁর কর্মময় জীবনের ওপর বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এতে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় শূরা সদস্য ও ময়মনসিংহ জেলা আমীর মো. আব্দুল করিম। বক্তাগণ মরহুমের জীবনের ওপর বক্তব্য রাখেন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুম এবিএম আব্দস সাত্তার গত ১৯ জুন রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯১ বছর এবং তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়ে জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।