শহীদ স্মৃতি
২০ মার্চ ২০২৫ ১৪:৩২
চোখ খুলে এখন আর স্বপ্ন দেখি না
তমসাচ্ছন্ন অন্ধকারে ঢেকে গেছে আকাশ
যারা জ্বেলেছিল আলো এই জনপদে
তারা আজ শুধুই স্মৃতি
ছিল যারা আল্লাহর পথের সিপাহশালার
চলে গেছে তারা দরবারে আল্লাহর
হয়তো এখনই আলোর বিচ্ছুরণ ঘটবে না আর
সত্যের পতাকা হাতে হয়তো আসবে আবার কেউ
বাংলার মাটিতে বপন করেছিল যারা সত্যের চারা
হয়েছে আজ অনাগত তারা।
এ জনপদ এক দিন ছিল যে পাখির
কর্ম কোলাহলে মুখরিত
সমস্ত আয়োজন ফেলে রেখে
সাড়া দিয়ে আল্লাহর ডাকে
চলে গেছে তারা স্বপ্নলোকে
নিদারুণ দুঃসময় চলেছে তখন,
হাহাকার, খুন, গুম, রক্ত, আগুন
চোখে ঝিঁঝি লাগা তপ্ত দুপুর।
তাদের অসমাপ্ত কাজের আঞ্জাম দিতে,
সামনে এসেছে লক্ষ জনতা।
তাদের চেতনায় ছিল গভীর আন্তরিকতা
শয়নে স্বপনে ছিল শুধু সত্যের বারতা,
প্রবল নিষ্ঠা অদম্য ভালোবাসার আলোতে
পাড়ি দিয়ে চলে গেছে তারা অন্য জগতে
সব লেনদেন, স্নেহের প্রীতি-বন্ধন ছিন্ন করে।
বাংলার মাটি, ঘাস, ফুল এবং প্রকৃতি
আমরা তোমাদের ভুলবো না কখনো
তোমাদের পথের দিশা মুছে যাবে না
বাংলার তৌহিদি জনতা স্মৃতির মিনারে
ধরে রাখবে তোমাদের ত্যাগের মহিমা।