রমনা মডেল স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী
২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৬
বিশিষ্ট শিক্ষাবিদ ও সাপ্তাহিক সোনার বাংলার সহকারী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, তোমরা আগামীর বাংলাদেশ গড়ার কারিগর। তোমাদের মেধা, মনন, সততা এবং দক্ষতা দিয়ে এদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সহযোগিতা করবে। ছাত্রজীবন নিজেকে গড়ার সময়। তোমরা সময় অপচয় করবে না। সময়ের সর্বোচ্চ পজেটিভ ব্যবহার করবে। পিতা-মাতার কথা শুনবে। শিক্ষকদের শ্রদ্ধা করবে এবং তাদের গাইডলাইন ফলো করবে। দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে।
সম্প্রতি রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্কুলের অধ্যক্ষ এইচ এম জোবায়েরের সভাপতিত্বে উপাধ্যক্ষ মো. হারুনুর রশিদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সম্মানিত মা এবং বাবারাই শ্রেষ্ঠ শিক্ষক। পারিবারিক এবং পেশাগত শত ব্যস্ততার মধ্যেও আপনারা সন্তানদের কোয়ালিটি টাইম দেবেন। তাদের সাথে খোলামেলা আলোচনা করবেন। সন্তান যেন মাতা-পিতার কাছে তাদের সমস্যার কথা নির্দ্বিধায় বলতে পারে। স্কুল এবং শিক্ষকরা তাদের একটা নির্দেশনা দেবে, কিন্তু তার বাস্তবায়ন হতে হবে পরিবার থেকে। পরিবার হচ্ছে মানবসভ্যতা বিনির্মাণের আদি সূতিকাগার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আবু জাফর মুহাম্মদ সালেহ, আক্তার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আবুল হাশেম মুন্সী। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম, শামছুল হুদা, সাইফুল ইসলাম, জামাল উদ্দীন, ইয়াকুব আলী, জামিলা খাতুন, নাসরীন সুলতানা, তাসলিমা আক্তার মনি, লুৎফুন নাহার, শাহীন সুলতানা, আমিনা খানম, উম্মে হাবিবা, তাহাসিনা মেহনাজ, মারজান ফাতেমা, আছিয়া আক্তার, দিলারা জামান, আসমা আক্তার, হানিফুল্লাহ, বিল্লাল হোসেন এবং মাহমুদ হাসান। প্রেস বিজ্ঞপ্তি।