আহমদ জাবাল

দীন কায়েমের ডাক এসেছে


১৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮

দীন কায়েমের ডাক এসেছে দুয়ারে এবার
একা ঘরে বসে থাকার সময় নাইরে আর।
জেগেছে দেশের বীর জনতা পেয়েছি মোরা পথ
এবার দেশে কায়েম করব খোদার হুকুমত।

আকাশ বাতাসে ওড়াব কালেমার নিশান
মুক্ত কণ্ঠে গাইব সবাই ইসলামের গান।
শেষ হয়েছে জুলুমাতের ঘোর আঁধার রাত
উঠেছে হেসে দেশে এবার রঙিন প্রভাত।

ছোট বড় ভেদাভেদ রবে না দেশে আর
সবাই আমরা পাবো সমান সমান অধিকার।
সবার জন্য এসেছে ফিরে নতুন খুশির দিন
কেউ রবে না বেকার আর রবে না গৃহহীন।

দিকে দিকে জাগরণের পড়ে গেছে সাড়া
ভাই-বোনেরা সবাই এবার কোমর বেঁধে দাঁড়া।
নাইরে মনে দ্বিধা-দ্বন্দ্ব নাইরে আর ডর
চারদিকে শোর উঠেছে আল্লাহু আকবর।