সোহানুর রহমান সোহান-এর কবিতা : মৃত্যু


২৯ নভেম্বর ২০২৪ ০০:০০

মরণ দেখিয়াছি তবে মরণ যন্ত্রণা দেখিনি।
তবে উপলব্ধি করিয়াছি যাহা
তাহা মোর হৃদয়ে গেঁথে রাখিয়াছি।
আত্মার মৃত্যুতে মোদের হৃদয় কম্পিত হয়
কম্পিত শব্দের ডাক, হৃদয় চূর্ণ-বিচূর্ণ করে তোলে
মরণ যন্ত্রণার করুণ কান্না থরথর শব্দ
মোরা যদি শুনিতে পারিতাম।
আয়েশ ভুলে গিয়া জীবনকে রাঙিয়ে তুলিতাম।
করুণ ঐ ইতিহাস যদি একটি বার উপলব্ধি করিতে পারিতাম
পৃথিবীর সুখ অনুভব করা বন্ধ করিয়া দিতাম।
আহারে ঐ সবে মাত্র পৃথিবীর বুকে জন্মালো শিশুটি,
নেই বাঁচার কোনো নিশ্চয়তা।
যাহার জন্ম নিদ্রা নিদ্রিত হয়ে গেলো।
মোরা দীর্ঘজীবী হওয়ার আক্ষেপে
মোদের তুলি গড়ে।
ভাবিনা একটি বারও মৃত্যু এসেছে ঘনিয়ে।
মোদের স্বপ্ন দুনিয়াতে দেখিতে দেখিতে
হয়ে যায় স্বপ্ন বিলীন।
জীবন সংগ্রামে লিপ্ত হয়ে ভুলেই যাই
মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন।
মৃত্যুকে যদি না করি উপলব্ধি
মানুষ নামের পশু মোরা এই কথাটাই সত্যি।