মালয়েশিয়ার পাস-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং এমপির সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়
১৯ মে ২০২৬ ১৫:২২
মালয়েশিয়ার পাস-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং এমপির সঙ্গে জামায়াতের সেক্রেটারি জেনারেলের মতবিনিময়কালে মুসলিম উম্মাহ ও বিশ্বের শান্তি স্থিতিশীলতা কামনা করে দোয়া মুনাজাত করেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়া সফরকালে মঙ্গল (১৯ মে) মালয়েশিয়ার সর্ববৃহৎ ইসলামী রাজনৈতিক দল ইসলাম সে-মালয়েশিয়া (পাস)-এর প্রেসিডেন্ট তান শ্রী আব্দুল হাদী আওয়াং এমপির সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি এবং পাস-এর সহকারী সেক্রেটারি জেনারেল সাহের সোলাইমান এমপি।
মতবিনিময়কালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জ এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার জনগণের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
এর আগে জনাব মিয়া গোলাম পরওয়ার মালয়েশিয়ার ক্ষমতাসীন জাস্টিস পার্টির সহ-সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের কন্যা নূরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ও ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি তারিখ: ১৯ মে ২০২৬ খ্রি.