সেক্যুলার শিক্ষাব্যবস্থা মানুষের মানবিক মূল্যবোধ ধ্বংস করছে:ইব্রাহীম মণ্ডল

সোনার বাংলা অনলাইন
১৭ মে ২০২৬ ১২:০৫

বাংলাদেশ চারুশিল্পী পরষিদের সভাপতি ইব্রাহীম মণ্ডল বলেছেন, সেক্যুলার শিক্ষা ব্যবস্থা মানুষের মানবিক মূল্যবোধ ধ্বংস করছে। নৈতিক ও ধর্মীয় শিক্ষা ছাড়া ধর্মের কাজই হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ গড়া সম্ভব নয়। তিনি ১৬ মে শনিবার রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও সিনা মডেল স্কুলের ঢাকা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইব্রাহীম মন্ডল একথা বলেন।
তিনি আরো বলেন,”সারা বিশ্বে আজ মানবতার দুর্ভিক্ষ চলছে। শুধু ফিলিস্তিনে নয় ভারতেও
চলছে মুসলমানদের উপরে পৈশাচিক বর্বরোচিত নির্যাতন। বিনা উসকানিতে নারী শিশুদের উপর হামলা করে হত‍্যা,সরকারি উদ্যোগে বুলডোজার দিয়ে মসজিদ ভেঙে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়া,এটা অসভ্য বর্বরদের কাজ ।”
ইব্রাহীম বলেন, ছাত্র ছাত্রীদের আল্লাহর দেয়া মেধা সর্বোচ্চ খাটিয়ে নীতি নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন জ্ঞান বিজ্ঞান শিল্প সাহিত্য ইতিহাস ঐতিহ্য ধারনকারী স্কলার হয়ে দেশ বিদেশে আলো ছড়াবে।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একেএম মুজিবুর হকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য জনাব আলামিন ফয়েজী , জনাব কামরুজ্জামান, অর্থ সম্পাদক জনাব শাহাদাত হোসেন ও প্রিন্সিপাল আনিসুজ্জামান । অনুষ্ঠানটি পরিচালনা করেন,স্কুলের ভাইস প্রিন্সিপাল রউশন আরা । উল্লেখ্য ৪৮টি ইভেন্টে ১৪২ টি পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন, প্রধান অতিথি ও পরিচালনা পরিষদের সদস্যরা। -প্রেসবিজ্ঞপ্তি

ইব্রাহীম মণ্ডল সংস্কৃতি ও বিনোদন

সম্পর্কিত খবর