শাহ আলী মাজারের ঘটনার সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নাই:মো.আতাউর রহমান সরকার
সোনার বাংলা অনলাইন
১৫ মে ২০২৬ ২১:০৮
১৫ মে ২০২৬ ২১:০৮
মো.আতাউর রহমান সরকার কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক, ঢাকা মহানগরী উত্তর বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও প্রচার-মিডিয়া সম্পাদক, ঢাকা মহানগরী উত্তর মো.আতাউর রহমান সরকার গণমাধ্যমে পাঠনো এক বিবৃতিতে জানিয়েছেন,শাহ আলী মাজারে মাদকের বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ছিলো গত ১৪মে রাত ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত। যার সাথে জামায়াতের কোনো সম্পৃক্ততা নাই। তিনি আরো বলেছেন, সব কিছুতে জামায়াতে ইসলামীকে জড়িয়ে প্রোপাগাণ্ডা করা কিছু দল ও মিডিয়ার মজ্জাগত অভ্যাস। যা অত্যন্ত দুঃখজনক। জামায়াত মানুষের গণতান্ত্রিক,ধর্মীয় অধিকার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল একটি শান্তিপ্রিয় একটি রাজনৈতিক দল। যে দলের কর্মীরা কখনো ভায়োলেন্স বিশ্বাস করে না।