মাওলানা মনিরুজ্জামান ফরিদীর ইন্তেকালে বিরোধীদলীয় নেতার শোক
২২ এপ্রিল ২০২৬ ০৯:৫৮
শোক সংবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) ফরিদপুর জেলার সাবেক কর্মপরিষদ ও শূরা সদস্য, গোপালগঞ্জের সাতপাড় সরকারি নজরুল কলেজের সাবেক প্রিন্সিপাল টেপাখোলা ফরিদপুর নিবাসী মাওলানা মনিরুজ্জামান ফরিদী ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে ২১ এপ্রিল বেলা পৌণে ২টায় ৯৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তার স্ত্রী, ৭ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রয়েছেন। আগামীকাল ২২ এপ্রিল বুধবার সকাল ৮টায় ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জানাযা শেষে তাকে স্থানীয় কমলাপুর মাটিয়া কবরস্থানে দাফন করা হবে।
শোকবাণী
প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান ফরিদীর ইন্তিকালে ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমীর ডা. শফিকুর রহমান ২১ এপ্রিল মঙ্গলবার এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, দেশের খ্যাতনামা আলেমে দ্বীন এবং সরকারি নজরুল কলেজ, সাতপাড়, গোপালগঞ্জ-এর সাবেক প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান ফরিদী আজ ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ফরিদপুর ইসলামী ব্যাংক হাসপাতালে ৯৮ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান ফরিদী আজীবন ইসলামের দাওয়াত ও মানব কল্যাণে কাজ করেছে গেছেন। ছাত্রজীবন থেকে তিনি ইসলামী আন্দোলনকে আঞ্জাম দেয়ার চেষ্টা করেছেন। তিনি তৎকালীন ঢাকা মহানগরী ইসলামী ছাত্রসংঘের মাদরাসা বিভাগের দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি সাংবাদিকতা ও শিক্ষকতায় যুক্ত ছিলেন। আমি তাঁর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি।
শোকবাণীতে তিনি আরও বলেন, প্রিন্সিপাল মাওলানা মনিরুজ্জামান ফরিদীর ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ আলেমে দ্বীন ও দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গিয়েছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে।
শোকবাণীতে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাঁকে ক্ষমা ও রহম করুন এবং তাঁদের কবরকে প্রশস্ত করুন। তাঁর গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তাঁর শোকাহত পরিবার-পরিজনদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।