শাপলা-কলি’র নারীকর্মীদের বিএনপির বাধা এবং হেনস্তায় আখতার হোসেনের প্রতিবাদ

সোনার বাংলা অনলাইন
৩০ জানুয়ারি ২০২৬ ২০:২৬

এনসিপি সদস্য সচিব আখতার হোসেন।

শাপলা-কলি’র নারী কর্মীদের প্রচার-প্রচারণায় বিএনপি বাধা হেনোস্তা এবং গালিগালাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রংপুর-৪ আসনে  ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী এনসিপি সদস্য সচিব আখতার হোসেন।
শুক্রবার দুপুরে রংপুরের পীরগাছার পারুল ইউনিয়নের চৌকিদারের ঘাট নামক এলাকায় উঠান বৈঠকে তিনি এই অভিযোগ করেন। এ সময় স্থানীয় জামায়াত এবং এনসিপি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আখতার অভিযোগ করে বলেন, সারাদেশে ১১ দলীয় জোটের নারী কর্মীদের হেনস্থা করা হচ্ছে , অশ্লীল ভাষায় গালিগালাজ করা হচ্ছে অফলাইন এবং অনলাইনে। শুধু তাই নয় হত্যা পর্যন্ত করা হয়েছে।
শুক্রবার সারাদিন পারুল ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি উঠান বৈঠক এবং গণসংযোগ করেন।

– মো: মফিদুল ইসলাম সরকার,রংপুর

১১ দলীয় জোট

মিয়া গোলাম পরওয়ারের শোক
২৯ এপ্রিল ২০২৬ ০৯:৪৭

সম্পর্কিত খবর