আলোকিত প্রজন্ম তৈরিতে আল মাকতাব উম্মাহর জন্য আর্শীবাদ : প্রফেসর ড. মো. শামছুল আলম

সোনার বাংলা অনলাইন
১৬ ডিসেম্বর ২০২৫ ২০:৩২

১৬ ডিসেম্বর বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্বোধনী সংখ্যা “ দ্বিমাসিক আল মাকতাব” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম

ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম বলেছেন, আলোকিত প্রজন্ম তৈরিতে আল মাকতাব উম্মাহর জন্য আর্শীবাদ। কুরআনিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্ট নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখে ইসলামিক তাহযীব তামাদ্দুনের বিকাশ ঘটাতে যে উদ্যোগ গ্রহণ করেছে তা প্রশংসনীয়। আমার বিশ্বাস আলোকিত প্রজন্ম তৈরিতে আল মাকতাব উম্মাহর জন্য আর্শীবাদ হিসেবে আবির্ভূত হয়েছে এবং সাংস্কৃতিক আগ্রাসনের মোকাবিলায় নাকীবের ভূমিকা পালন করবে। তিনি ১৬ ডিসেম্বর বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্বোধনী সংখ্যা “ দ্বিমাসিক আল মাকতাব” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন।
আল মাকতাব সম্পাদক এস.এম রুহুল আমীনের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ সম্পাদক কবি মোশাররফ হোসেন খান, বাংলাদেশ বেতারের
উপমহাপরিচালক মো. আব্দুল হক, বিটিসিএলের ডাইরেক্টর প্রকৌশলী মো : আব্দুল মালেক, আল বারাকাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. মো. রুহুল আমীন, কার্টুনিস্ট ইব্রাহীম মন্ডল, কথাশিল্পী ও সিনিয়র সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, মিডিয়া ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা হাফিজ উল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ ড. মাও. মোহাম্মাদ লোকমান হাকীম, ডা. মো. মোজাম্মেল হক চৌধুরী, যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মহাসচিব এস.এম আল আমীন ফয়েজী, ফোর স্টার গ্রুপের এমডি এড. মো আবুল কাসেম, এমবিট গ্রুপের এমডি ও রিহাব ডাইরেক্টর ড. মু. হারুন অর রশিদ, ইসলামিয়া জেনারেল হাসপাতালের এমডি, আবুল হাসনাত মো.মর্তুজা, প্রফেসর ড. মো. আবু হানিফ খান, কবি ওমর বিশ্বাস, জাহিদ আল রাজী, ব্যাংকার মো. জহিরুল ইসলাম, মো. আবু নোমান, এম এ মূসা খান, ডা. মো. রেদওয়ান, প্রকৌশলী মু. জহিরুল ইসলাম হানিফ, এস.এম আবদুল্লাহ আল মামুন। দেশের গান পরিবেশন করেন শিশুশিল্পী মাফরুহা বিনতে শাকুর প্রমুখ।
বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে বলেন, আল কুরআন হচ্ছে সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। আলোকিত জাতি বিনির্মাণে কুরআন শিক্ষা ও চর্চার কোনো বিকল্প  নেই । ইসলামী শিক্ষা-সাহিত্য-সংস্কৃতির আকালের সময় এ ধরনের সাহসী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করে আল মাকতাবের পৃষ্ঠপোষকতায় সকলকে এগিয়ে আসা আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী সম্পাদক ড. মুফতি মুহা. নুর উদ্দিন কাওছার।-প্রেসবিজ্ঞপ্তি

১৬ ডিসেম্বর বাংলাদেশ তারবিয়াতুল কুরআন ট্রাস্টের উদ্বোধনী সংখ্যা “ দ্বিমাসিক আল মাকতাব” এর মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. মো. শামছুল আলম

সম্পর্কিত খবর