কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে:ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
৯ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৬
অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন নির্বাচন আয়োজনের সময়সীমা নিয়ে কোনো ধরনের শর্ত ছিল না বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, আমরা যেখানে গেছি, সেখানেই বলেছি যে নির্বাচন সময়মতো হবে। কারণ, আমরা মনে করি যে দেশে একটা নির্বাচন হওয়া উচিত এবং নির্বাচিত সরকার আসা উচিত। বৈশ্বিক গণতান্ত্রিক চর্চাটা এস্টাবলিশড হওয়া উচিত। গত ১৭ থেকে ১৮ বছর যা হতে দেখিনি। আমরা যদি সেটা করতে পারি, সেটাই হবে আমাদের বড় ক্রেডিট।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে শ্রম উপদেষ্টার সন্তুষ্টি নিয়ে জানতে চাইলে জবাবে তিনি বলেন, এখন যে রাজনৈতিক পরিস্থিতি, তাতে রাজনৈতিক দলগুলো জানে না যে তারা কী করবে? তাদের ভবিষ্যৎ কী? রাজনৈতিক ক্যাওয়াজ তখন বলব, যখন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো অন্যদিকে থাকবে।
শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহণ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন