ট্যাক্স ও ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে উৎপাদনমুখী কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে
২৪ মে ২০২৬ ২০:৫১
২৪ মে (রবিবার) জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘প্রাক-বাজেট সংলাপ: উলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
২৪ মে (রবিবার) জাতীয় প্রেসক্লাবে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ‘প্রাক-বাজেট সংলাপ: উলামায়ে কেরামের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমীর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মসজিদের বেতন কাঠামো কার্যকর করা, মডেল মসজিদের গেজেট কার্যকর করা, ওয়াকফ স্টেটগুলোকে সরকারী ব্যবস্থাপনার আওতায় আনা এবং পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং চালুর উদ্যোগ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
প্রাক বাজেট সংলাপে বিভিন্ন প্রস্তাব পেশ করেন মুহাদ্দিস মাওলানা রবিউল বাশার এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি, বর্ষিয়ান আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, কেন্দ্রীয় ওলামা কমিটির সভাপতি মাওলানা আবদুল হালিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম সাদ্দাম, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, হেফাজতে ইসলামের ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবুল কাসেম কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির ও হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দীন রব্বানী, সরসিনা দরবার শরীফের পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দীকি, অধ্যক্ষ ডক্টর মাওলানা মহিউদ্দিন আহমেদ, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির মাওলানা আজিজুর রহমান (হবিগঞ্জী হুজুর), হাফেজ মাওলানা হাবীবুল্লাহ মোহাম্মদ ইকবাল, মাওলানা আ ন ম হেলাল উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন, ড. মীম আতিক উল্লাহ, অধ্যক্ষ মাওলানা শহীদুল্লাহ, মুফতি মহিউদ্দিন, মুহাদ্দিস ড. মাহমুদুল হাসান, মাওলানা রফিকুল ইসলাম মিয়াজী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জনবান্ধব ও ইসলামবান্ধব বাজেট প্রণয়নের আহ্বান জানান। তারা বলেন, ট্যাক্স ও ঋণনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে উৎপাদনমুখী কার্যক্রম বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে বাস্তবসম্মত বাজেট প্রণয়ন এবং বাজেটের অর্থের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। বক্তারা আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে সুদভিত্তিক ব্যবস্থার পরিবর্তে যাকাতভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করতে হবে।-প্রেস বিজ্ঞপ্তি
সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন