রংপুর-৪ আসেন আখতার হোসেনের পক্ষে কাজ করবেন স্থানীয় জামায়াত
৩০ ডিসেম্বর ২০২৫ ২০:৩০
মো: মফিদুল ইসলাম সরকার, রংপুর:
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রার্থী হওয়ায় তাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী এটিএম আজম
খান। জোটগত সমঝোতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট দিয়ে তিনি আখতারকে সমথন করার কথা প্রকাশ করেছেন। এদিকে স্থানীয় সাংবাদিকদের কে তিনি বলেন , কেন্দ্র ও জোটের বৃহত্তর স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। দলের সিদ্ধান্তে জোটসঙ্গী এনসিপির আখতার হোসেনের প্রতি আমাদের সমর্থন থাকবে।
কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে রংপুর-৪ আসন। স্বাধীনতার পর এই আসনে আওয়ামী লীগ ৬ বার, জাতীয় পার্টি ৪ বার এবং বিএনপি একবার জয়ী হয়েছে। এবার আসনটিতে লড়বেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার
হোসেন। তিনি কাউনিয়ার মধুপুর এলাকার বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী ছিলেন। এর আগে আখতার ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। তিনি
গণতান্ত্রিক ছাত্রশক্তিরও প্রতিষ্ঠাতা। ডাকসুর সাবেক এ সমাজসেবা সম্পাদকের জুলাই আন্দোলনেও বড় অবদান ছিল। মাওলানা এটিএম আজম খান রাজনীতির মাঠে পরীক্ষিত নেতা। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং রংপুর মহানগরের
আমির হিসেবে দায়িত্বে রয়েছেন। স্থানীয় মেরুরা ইসলামিয়া দ্বিমুখী ফাজিল (ডিগ্রি) মাদরাসার উপাধ্যক্ষ তিনি।
উল্লেখ্য, কাউনিয়া ও পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। ২০১৮ সালে ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আখতার হোসেন একক অনশন ধর্মঘট করেন, যা তাকে
জাতীয়ভাবে পরিচিত করে তোলে। এর আগে আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন। পুলিশি
নির্যাতন-নিপীড়নেও দমে না আখতার এবারেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন তরুণ এই রাজনীতিবিদ। এব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পীরগাছা উপজেলা শাখার আমীর বজলুর রশিদ মুকুল বলেন, আমরা আখতারের পক্ষে কাজ করব। ইনশাআল্লাহ।
রংপুর-চার আসেন আখতার হোসেনের পক্ষে কাজ করবেন স্থানীয় জামায়াত