ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান

সোনার বাংলা অনলাইন
৪ ডিসেম্বর ২০২৫ ২০:০৮

ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান

৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকাস্থ কার্যালয়ের প্রধান হুমা খান। আমীরে জামায়াতের বসুন্ধরার কার্যালয়ে আন্তরিকতাপূর্ণ পরিবেশে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় আমীরে জামায়াত হুমা খানের পরবর্তী চ্যালেঞ্জ-এর জন্য শুভ কামনা ও বাংলাদেশে তাঁর ভূমিকার প্রশংসা করেন।

ভবিষ্যতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির আরও উন্নয়ন হবে বলে হুমা খান আশা ব্যক্ত করেন। – প্রেস বিজ্ঞপ্তি.তারিখ: ৪ ডিসেম্বর ২০২৫ খ্রি.